কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ইয়াবার ‘বড় চালান’ জব্দ, আটক দুই
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা জব্দের কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। এটি কুমিল্লায় জব্দ ইয়াবার সবচেয়ে বড় চালান বলে দাবি পুলিশের।