৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষার প্রস্তুতির সময় বাড়াতে আন্দোলন
৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্যে সময় বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। রোববার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে তারা ঘোষণা দিয়েছেন, দাবি মানা না হলে তারা অবস্থান ছাড়বেন না। দাবি আদায়ের লক্ষ্যে ৯০ ঘণ্টা ধরে অনশন করছেন আন্দোলনকারীদের একাংশ।