ডাকসু নির্বাচনে ২০ হাজার শিক্ষার্থী ভোট দেয়ার সুযোগ পাবেন না: আব্দুল কাদের
ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেছেন, “২০ হাজার শিক্ষার্থী ভোট প্রদানের আওতার বাইরে থাকবেন।” মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সভা শেষে তিনি বলেন, “একটা বুথে এক ঘন্টায় ১২ জন ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পেপার হবে পাঁচ পাতার। আমরা মনে করি, একজনের ভোট দিতে সময় লাগবে ৫ মিনিটের বেশি। এ অবস্থায় সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার ভোট কাস্ট হবে।”

সাবিকুন্নাহার লিপি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:৩১, ২৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬