‘চিকিৎসকের অবহেলায়’ মৃত্যু: রাজবাড়ীর সেই নারীর বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী
ফরিদপুরের হাসপাতালে মারা যাওয়া রাজবাড়ীর তিন সন্তানের জননী কনিকা মণ্ডলের বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিলেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসকের অবহেলায় কনিকার মৃত্যুর অভিযোগ ওঠার পর শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামে তার বাড়িতে যান মন্ত্রী। সেখানে তিনি অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি করার কথা সাংবাদিকদের বলেন।