বঙ্গবন্ধুর ছবি সরিয়ে জিন্নাহকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চলছে: জাসদ ছাত্রলীগ সভাপতি
জাসদ ছাত্রলীগ হিসেবে পরিচিত বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম শীলের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সংগ্রহশালা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালানো হয়েছে। সোমবার ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবি জানিয়ে মিছিল করেছে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও জাসদ ছাত্রলীগ।