১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মবের হুমকির’ কারণে সংবাদকর্মীদের মধ্যে ভয়, অস্বস্তি, অনিশ্চয়তার দোলাচল রয়েছে: কামাল আহমেদ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, ‘মবের হুমকির’ কারণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো এক ধরনের সংশয়ে আছে; ফিরে এসেছে ‘সেল্ফ সেন্সরশিপ’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি বলেন, “এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের ওপরে এক ধরনের সেল্ফ সেন্সরশিপ, এটা রয়েছে। এবং এই সেল্ফ সেন্সরশিপের পেছনের কারণটা হচ্ছে যে, মানুষের মধ্যে, সংবাদকর্মীদের মধ্যে একটা ভয়, একটা অস্বস্তি, একটা অনিশ্চয়তার দোলাচল রয়েছে। “এই ভয়টা প্রধানত যেটা আসছে, সেটা হচ্ছে যে, হুমকি। শারীরিক লাঞ্ছনার হুমকি, পত্রিকা অফিসের সামনে কিংবা গণমাধ্যম প্রতিষ্ঠানের সামনে হঠাৎ করে মব তৈরি হওয়ার হুমকি, সেই মব এসে এখানে জেয়াফতের মতো কাণ্ড করেছে। সেই মব এসে সেখানে বিক্ষোভ করেছে।” তিনি বলেন, “এ ধরনের হুমকি থেকেই কিন্তু আসলে ওই সেল্ফ সেন্সরশিপের ঘটনাটা আবার ফিরে আসছে।” গণমাধ্যমকর্মীদের আর্থিক স্বাধীনতা, চাকরির নিশ্চয়তা, বানোয়াট অভিযোগে হেনস্তা, সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন, গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা, ওয়ান হাউজ ওয়ান মিডিয়া, শেয়ারবাজারে গণমাধ্যমের তালিকাভুক্তি, সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে সংবাদপত্রের তালিকাভুক্তিতে দুর্নীতি, অনলাইন সংবাদপত্রে নৈরাজ্য, ভৌতিক টিআরপিসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন কামাল আহসেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 07:43 PM

Updated : 02 Sep 2026, 01:27 AM

‘মবের হুমকির’ কারণে সংবাদকর্মীদের মধ্যে ভয়, অস্বস্তি, অনিশ্চয়তার দোলাচল রয়েছে: কামাল আহমেদ