দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে বিক্রেতারা হাজির হলেও ক্রেতাশূন্য রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার পশুর হাট। ঈদের দুই-তিন দিন আগে ক্রয়-বিক্রয় বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, গরুর দাম চাওয়া হচ্ছে আকাশচুম্বী। দুয়েকদিন পর থেকে দাম নাগালে আসবে, আশা তাদের।