উদ্বোধনের ২০ বছর পর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া ২০ শয্যার সরকারি হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। নানা কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সরকারি সেবা প্রতিষ্ঠানটি। বুধবার হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।