চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অগাস্ট পর্যন্ত সরাইল রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৮৩০ কোটি টাকার মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। অস্ত্র, বিস্ফোরক এবং অবৈধ পাথর-বালু উত্তোলনের বিরুদ্ধেও অভিযান চালানোর তথ্য জানিয়েছে বাহিনী।