টানা একাদশ রাতের মত ইরানের বিরুদ্ধে আকাশ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, হরমুজ প্রাণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা আরও কমাতেই এই ধারাবাহিক হামলা চলছে। এদিকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ ও সমর্থকদের সব ধরনের স্বার্থ দেখে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।