চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটিসহ কোনো স্থাপনা দেশি-বিদেশি মালিকানায় ইজারা না দেওয়ার দাবিতে সোমবার পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। আন্দোলনকারীরা বলছেন, সরকারকে জনগণের কথা শুনে বন্দর ইজারার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ১৫ অগাস্ট শনিবার একই দাবিতে নাগরিক কনভেনশন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।