ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। লাঠিপেটার পাশাপাশি কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ঘটনার পর সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টি। সেখানে কথা বলেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।