গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে কোর্সভিত্তিক ও বিশেষায়িত বইয়ের সংকট তীব্র; আন্তর্জাতিক জার্নালও সেভাবে নেই। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার না থাকায় ব্যাহত হচ্ছে গবেষণা। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ নানা সমস্যার কথাও শিক্ষার্থীরা জানিয়েছেন।