০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন করতে বৃহস্পতিবার রাতে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এসেছিলেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি উদযাপনের আনন্দ আয়োজন পরিণত হয় সকল মতের প্রতিনিধিদের মিলনমেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, “আজকের এই রাত শুধু অতীত স্মরণ করবার জন্য নয়, এটা পরবর্তী বিপ্লবের দিকে দৃষ্টি দেওয়ারও মুহূর্ত।”
বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন করেছে সমাজের সব মত ও পথের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে। বৃহস্পতিবার রাতে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আনন্দ আয়োজন পরিণত হয়েছিল এক মিলনমেলায়। দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্রটির পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন তারা।
ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আনন্দ আয়োজনে মিলিত হয়েছিলেন সব মত ও পথের প্রতিনিধিরা।
“সাহসী সাংবাদিকতার জন্য আমার পছন্দের শীর্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর সঠিকভাবে সংবাদ প্রচার করায় অনেক বাধার সম্মুখীন হয়েছে বলে জানান ডাকসুর সাবেক এ ভিপি।
“আমরা থাকব আপনাদের অগ্রযাত্রার সহযাত্রী হিসেবে, গঠনমূলক সমালোচক এবং তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হয়ে।”