১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যা হওয়া উচিত, যা বলা উচিত, বিডিনিউজ টোয়েন্টিফোর তাই করছে: জুয়েল আইচ

“সাহসী সাংবাদিকতার জন্য আমার পছন্দের শীর্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর”, বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

যা হওয়া উচিত, যা বলা উচিত, বিডিনিউজ টোয়েন্টিফোর তাই করছে বলে মনে করেন প্রখ্যাত যাদুশিল্পী জুয়েল আইচ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোরের সাহসী সাংবাদিকতার প্রশংসা করে জুয়েল আইচ বলেন, “যা হওয়া উচিত, যা বলা উচিত- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাই করছে। 

“আমি অন্য অনেক সংবাদ মাধ্যম থেকে এখানে বিডিনিউজ টোয়েন্টিফোরকে আলাদা করে দেখি। সাহসী সাংবাদিকতার জন্য আমার পছন্দের শীর্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর।”