২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বিজ্ঞানীদের ধারণা, তারাখেকো এ সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি আমাদের সূর্যের চেয়ে প্রায় ৫০ কোটি গুণ বেশি ভারী।
ইনফিনিটি গ্যালাক্সি তৈরি হয়েছে দুটি সর্পিল ছায়াপথের সংঘর্ষের ফলে, যার কেন্দ্রের মাঝখানে রয়েছে তরুণ এক সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যা বিশাল এক গ্যাসের মেঘে ঘেরা।
ছোট আকারের ব্ল্যাক হোলের বিপরীতে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল একেবারে ভিন্ন। ফলে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সরাসরি কোনো তারা থেকে জন্মাতে পারে না। কারণ, কোনও তারাই এদের তৈরি করার জন্য যথেষ্ট বড় আকারের নয়।