সিসিটিভি ভিডিও: কক্সবাজারের সী পার্ল হোটেলে এনসিপি নেতারা
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজারের ইনানী এলাকায় হোটেল সী পার্লে প্রবেশ করেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারাসহ জাতীয় নাগরিক পার্টির পাঁচ নেতা। সিসিটিভি ভিডিওতে তাদের হোটেলে প্রবেশ করতে দেখা গেছে।