আগুনে পুড়ল সিইপিজেডের চিকিৎসা সরঞ্জাম কারখানা
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) ভয়াবহ আগুনে পুড়েছে চিকিৎসা সরঞ্জাম তৈরির একটি কারখানা। বৃহস্পতিবার দুপুরে সেখানকার ৫ নম্বর সড়কে অবস্থিত ‘অ্যাডামস ক্যাপ’নামের বহুতল এ কারখানায় আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।