সত্যি হল জামায়াতের সঙ্গে এনসিপির জোটের গুঞ্জন
জামায়াতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রোববার এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ করতে এবং আধিপত্যবাদী শক্তি যেন গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রা ঠেকাতে না পারে সেজন্য বৃহত্তর ঐক্য করতে জামায়াত ও সমমনা আট দলের সঙ্গে এই সিদ্ধান্ত।