নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া নিয়ে যা বললেন মামুনুল
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কারণ দর্শানো নোটিসের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মামুনুল হক। এ বিষয়ে শনিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, রিটার্নিং অফিসের পক্ষ থেকে কোনো যাচাই-বাছাই না করে, ন্যূনতম যোগাযোগ না করে তাকে শোকজ নোটিস দেওয়া হয়েছে। মামুনুল বলেন, “বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের মাধ্যমে মানুষের সামনে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে। আমার নির্বাচনি যে প্রস্তুতি, আমার মনোযোগ ভিন্নদিকে ডাইভার্ট করার চেষ্টা হয়েছে।”