শীতের পুরনো কাপড় সাজিয়ে ক্রেতার অপেক্ষা
রাজধানীতে শীত এখনও সেভাবে নামেনি। এর আগেই প্রস্তুতি নেওয়ার পালা। সেই প্রস্তুতির অংশ হিসেবে পুরনো গরম কাপড় বিক্রেতারা দোকানে তুলেছেন কম্বল, জ্যাকেট, সোয়েটার। বিদেশ থেকে আনা পুরনো শীতের কাপড় নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন পুরান ঢাকার সদরঘাট এলাকায় ব্যাবসায়ীরা।