০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আধিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ মনের সুখ

নুর ইসলাম রফিক

Published : 01 Dec 2016, 01:38 AM

Updated : 28 Apr 2022, 01:00 AM


সকলের দৃষ্টি আকর্ষণ করছি- শীত এসে গেছে আসুন প্রতি শীতের মতো এবার শীতেও গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের পাশে দাঁড়াই।
গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের শীত নিবারণে সঙ্গী হই। জাগিয়ে তুলি বিবেক ও মানবতাকে।

আমাদের গত বছর বা তার আগের শীতের কাপড় গুলি যত্রতত্র ফেলে না দিয়ে আমাদের সংগ্রহে রাখি। যদি সামর্থ্য থাকে তবে এর সাথে আরো কিছু নতুন বা পুরাতন শীতের কাপড় সংগ্রহ করে গরিব, অসহায়, বস্ত্রহীন, পথশিশুদের মাঝে উদার মনে বিলিয়ে দিন।

আধিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ মনের সুখ। আসুন আমরা সবাই মিতে আমাদের মনকে সুখি করে তুলি এবং এই সুখ বিলিয়ে দেই সবার মাঝে। একদিন আমরাও হবো পৃথিবীর সর্বসুখী জাতি।