জাপানে উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীন জোট
জাপানের নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন জোট। বড় সাফল্য পেয়েছে ‘কট্টর’ ডানপন্থি দল সানসেইতো, যারা অভিবাসনের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়ে আসছে।
নির্বাচনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার জোট উচ্চকক্ষ হাউজ অব কাউন্সিলরসে সাতচল্লিশটি আসনে জয় পেয়েছে। নিয়ন্ত্রণ ধরে রাখতে তাদের প্রয়োজন ছিল পঞ্চাশটি আসন।