০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ঘোষণার পর সড়ক ছাড়েন নেতাকর্মীরা।
বিকাল সোয়া ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।
‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
এদিন ঢাকাসহ আট বিভাগে একই কর্মসূচি রয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম নগরীতে অবস্থান কর্মসূচির পাশাপাশি দেশের সব বিভাগীয় নগরীতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
“আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই,” বলেন মঞ্চের সদস্য সচিব জাবের।
ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোমবার বেলা সাড়ে ১২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। এর তিন ঘণ্টা বাদে সড়ক ছেড়ে দেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠনটি।
অবরোধে শাহবাগ ও আশাপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।