একুশের প্রথম সংকলন ও একজন আলী আশরাফের সন্ধানে
১৯৫৩ সালে প্রকাশিত একুশের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’—যা প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়—তার প্রথম প্রবন্ধের লেখককে ঘিরে দীর্ঘদিন ছিল রহস্য। ‘আলী আশরাফ’ নামের আড়ালে লুকিয়ে থাকা কমরেড খোকা রায়ের পরিচয় উদ্ঘাটনের অনুসন্ধান শুধু একটি নাম খুঁজে পাওয়ার গল্প নয়; ভাষা-আন্দোলনে কমিউনিস্টদের নেপথ্য ভূমিকার দলিলও।