রাজকীয় শোভাযাত্রায় ট্রাম্পকে স্বাগত জানালেন রাজা চার্লস
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বুধবার প্রাচীন রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে পৌঁছেছেন। রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা ভিক্টোরিয়া হাউসের সামনে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান।