আনিস আলমগীর-শাওনদের বিরুদ্ধে মামলার কারণ জানালেন অভিযোগকারী
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’এর সদস্য আরিয়ান আহমেদ। এর কারণ হিসেবে তিনি বলছেন, আওয়ামী লীগের পক্ষে ‘উসকানিমূলক’ কথা বলায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।