১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অভিনেত্রী শাওনের মা ও সাবেক সংসদ সদস্য তহুরা আলী আর নেই

তহুরা আলী ১৯৯৬ থেকে ২০০১ সাল এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন।

অভিনেত্রী শাওনের মা ও সাবেক সংসদ সদস্য তহুরা আলী আর নেই
বেগম তহুরা আলী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 04:27 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী মারা গেছেন। তিনি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।

৭২ বছর বয়সি তহুরা আলী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 

তহুরা আলী ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। 

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক শিক্ষক তহুরা আলী সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যানও ছিলেন। 

তার স্বামী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য। এই দম্পতির এক ছেলে ও তিন মেয়ে। 

পারিবারিক সূত্রের বরাতে জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাযা এবং বাদ মাগরিব তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।