কিউবার সেনানিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের প্রধানের বোনকে আটক করেছে যুক্তরাষ্ট্র
কিউবার সামরিক নিয়ন্ত্রিত ব্যবসায়ী গোষ্ঠী গ্রুপো দে অ্যাডমিনিস্ত্রাসিওন এমপ্রেসারিয়াল-জিএইএসএর প্রধান আনিয়া গিয়েরমিনা লাস্ত্রেস মোরেরার বোন অ্যাডিস লাস্ত্রেস মোরেরাকে আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তাকে অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।