পাঁচ দিনের রিমান্ডে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী
বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ সোমবার রিমান্ডের আদেশ দেন।