ঢাকায় মধু মেলা
ঢাকায় রোববার শুরু হয়েছে পাঁচ দিনের ‘মধু মেলা’। মৌচাষ উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে মধুর উপকারিতা ও গুরুত্ব তুলে ধরতে প্রথমবারের মতো এ মেলা আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। তেজগাঁওয়ে বিসিক ভবনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এ মেলা উন্মুক্ত থাকবে।