২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাহ্যিক আক্রমণ ইরানের অভ্যন্তরে শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদ্যমান অসন্তোষকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। বরং অনেক ক্ষেত্রে সরকার জাতীয় প্রতিরোধের ভাষা ব্যবহার করে জনগণের সমর্থন সংগঠিত করার সুযোগ পেয়েছে।
বাইরের শক্তিগুলো জনগণের হতাশাকে কাজে লাগিয়ে ভূ-রাজনৈতিক স্বার্থে হস্তক্ষেপ করছে। তবে, বিদেশি ইন্ধনকে সমর্থন না করলেও ইরানি জনগণের যৌক্তিক দাবিকে অস্বীকার করার কোনো উপায় নেই।