২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
গত দুই আসরের মত ফাইনাল খেলে বাঘা শরীফ ও রাশেদ।
চট্টগ্রামের লালদীঘি মাঠে প্রতিবছরের মত এবারও অনুষ্ঠিত হল ঐতিহাসিক জব্বারের বলী খেলা। ১১৬ তম আসরেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে বিজয়ী হয়েছেন কুমিল্লার ‘বাঘা শরীফ’।
৩০ মিনিটের বেশি সময় খেলার পর প্রধান রেফারি হাফিজুর রহমান ‘টেকনিক্যাল আউট’ ঘোষণা করেন রাশেদকে।