কয়েক ঘন্টার মধ্যে ‘প্রোপাগান্ডা’ ছড়ানো সোশাল মিডিয়া গ্রুপগুলো বন্ধের দাবি আবিদুলের
ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, “যেসব সোশাল মিডিয়া গ্রুপে প্রোপাগান্ডা ছড়ানো হয়, ঘৃণার চার্চা হয়, এই গ্রুপগুলো যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেইফ ফিল করছি না।”
বুধবার চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে সিনেট ভবনে সাংবাদিকদে তিনি বলেন, “আমরা চিফ রিটার্নিং অফিসারকে বলেছি, কয়েক ঘন্টার মধ্যে আপনারা সিদ্ধান্ত নিবেন।”