২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বর্তমান সরকার ‘জুলাই সনদ’ করেছে; সেখানেও পার্বত্য চুক্তি এবং পাহাড়ে মানুষের কথা বলা হয়নি বলে অভিযোগ নেতাদের।
সরকার অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে উদ্যোগ না নিলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সরকার ব্যবস্থা না নিলে পার্বত্য চট্টগ্রামের স্বপ্নভঙ্গ হওয়া তারুণ্যের দ্রোহী প্রতিরোধই এ অঞ্চলের সমস্যার সমাধানে অনিবার্য হয়ে উঠবে বলে সতর্ক করেন সতেজ চাকমা।
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- এমএন লারমা।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।