খাল খনন উদ্বোধনে ১৬ মার্চ দিনাজপুরে যাবেন প্রধানমন্ত্রী: এ্যানী
দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে ১৬ মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।