০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় বাংলাদেশ পানি বিধি- ২০১৭ (খসড়া) এর বিধান সমূহ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাভিদ ইবনে সাজিদ নির্জন নাভিদ ইবনে সাজিদ নির্জন

Published : 10 Nov 2017, 02:15 AM

Updated : 23 Jun 2022, 11:13 PM

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বগুড়া জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি বিধি- ২০১৭ (খসড়া) এর বিধান সমূহ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক খন্দকার খালেকুজ্জামান। পানি সম্পদ মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা মুন্টু কুমার বিশাস, ওয়ারপো'র পরিচালক এসএম ফিরোজ আলম, প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বগুড়া জেলার সকল পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আলোকচিত্রী: নাভিদ ইবনে সাজিদ নির্জন