১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার হয়ে গেল বিশেষ নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’। খোলা আকাশের নিচে আয়োজিত এ বিশেষ পরিবেশনায় অংশ নেন ৩ থেকে ৭০ বছর বয়সি তিন শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। এ উৎসব যৌথভাবে আয়োজন করে অর্থী আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
নৃত্য শিল্পীদের কেউ শিক্ষার্থী, কেউ শিক্ষক, কেউ বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। কেউ-ই পেশাগত নৃত্যশিল্পী নন, তারা নৃত্য করেন নিছক শখ থেকে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপি শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব।