সীমান্তহত্যা চললে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী
লালনিরহাটে হাতিবান্দা সীমান্তে বিএসএফের গুলিতে মারা যাওয়া জেলের কবর জিয়ারত করতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “সীমান্ত হত্যা যদি অব্যাহত থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। নয়তো আমাদের দায়িত্ব দিক আমরা সীমান্ত হত্যা বন্ধ করব। অস্ত্র যদি না থাকে আমরা বাঁশ নিয়ে রেডি থাকব সীমান্তে।”