ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে ধুলায় ভোগান্তি
ঢাকার পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ যাওয়ার সড়কটি ধুলায় ঠাসা, মাস্ক ছাড়া সেখানে চলাই দুষ্কর। যেকোনো যানবাহন ছুটে গেছে গেলে ঘন কুয়াশার মত ধুলায় ঢেকে যায় চারপাশ। তাতে সামনের কিছু দেখা যায় না। আবার বৃষ্টি হলেও সেখানে কাদাপানিতে তৈরি হয় ভোগান্তি।