সংবাদভাষ্যে মঞ্জুরের ‘বিপ্লবী পরিষদ’
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে ঘটেছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী অধ্যায়—রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড। এই ঘটনার পর পর এক অলীক আকাঙ্ক্ষায় গঠিত হয়েছিল সাত সদস্যের রহস্যময় ‘বিপ্লবী পরিষদ’, যার মুখপাত্র ছিলেন খোদ মেজর জেনারেল এম এ মঞ্জুর। কিন্তু সাধারণ সেনারা কেন এই কথিত বিপ্লবকে প্রত্যাখ্যান করলেন? কীভাবে মাত্র ৪৮ ঘণ্টার মাথায় ধূলিসাৎ হয়ে গেল সেই বিদ্রোহ?