মাইলস্টোনে স্মরণসভা, দোয়া মাহফিল
শোকের ছায়া এখনও কাটেনি। এরমধ্যেই স্কুল খোলার প্রস্তুতি চলছে। বিমান বিধ্বস্তের ঘটনায় ওলটপালট হয়ে যাওয়া উত্তরার মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে রোববার দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়। মর্মান্তিক ওই ঘটনার তিন সপ্তাহ পরের এ আয়োজনে বয়স বিবেচনায় ছোটদের রাখা হয়নি; এসেছিল নবম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।