০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তালিকায় নাম থাকা সংসদ সদস্য বক্তব্য দিতে না চাইলে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী ‘সংসদের প্রাণ’; তিনি থাকলে সবাই বক্তব্য ‘শোনাতে চান’।
“বলা হয়েছে, ‘উপরের নির্দেশে’ তাকে গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হল, ‘উপরের নির্দেশ’ বলতে তারা কাকে বুঝিয়েছেন?”
সংসদে প্রশ্নোত্তর, প্রস্তাব, বিল বা অন্য সংসদ-সংক্রান্ত কার্যক্রমের সময় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উপস্থিত না থাকলে তার পক্ষে নির্ধারিত বিকল্প মন্ত্রী বা প্রতিমন্ত্রী কাজ করবেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ ‘প্রমাণিত হওয়ায়’ তাদের দণ্ড দেওয়ার কথা বলা হয়েছিল ট্রাইব্যুনালের রায়ে।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি শপথ নেন।
ডেপুটি স্পিকারের পদ নেবে জামায়াত? দলটির আমির শফিকুর রহমান বললেন, ‘আমরা চাই প্যাকেজ’। বৃহস্পতিবার সংসদ ভবনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামায়াত রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে? শফিকুর রহমান বললেন, “আপনারা দেখবেন।”
সব ধরনের যানবাহন চালকদের বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।