১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অধিবেশন বসছে, সংসদ ভবন ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ

সব ধরনের যানবাহন চালকদের বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

অধিবেশন বসছে, সংসদ ভবন ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ
রাজধানীজুড়ে যানজট কমাতে গুরুত্বপূর্ণ কিছু মোড়ের সড়কের এক পাশে গাড়ি চলাচল বন্ধের অংশ হিসেবে শনিবার থেকে সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে আসা গাড়িগুলোর বিজয় সরণি হয়ে ডান দিকে মোড় নেওয়া বন্ধ রাখা হয়েছে। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 03:15 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে সংসদ ভবন ঘিরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

প্রথম অধিবেশন শুরু হবে বৃহস্পতিবার বেলা ১১টায়। এদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন ভাষণ দেবেন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, এ অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ ভবনে আসবেন। সে কারণে অধিবেশন চলাকালে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

“অধিবেশন চলাকালে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনে ঢাকা  মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বুধবার বিভিন্ন সড়ক ডাইভারশন করেছে।”

# ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।

# মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বাঁয়ে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

# উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখি যানবাহন চলাচল করবে।

সব ধরনের যানবাহন চালকদের বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।