‘জরিমানা এড়ানোর’ হেলমেট
সড়ক পরিবহন আইন অনুযায়ী চালক ও সহযাত্রী উভয়ের জন্যই হেলমেট পরা বাধ্যতামূলক। আইন অমান্য করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। আইনের বাধ্যবাধকতা ছাড়াও সড়কে দুর্ঘটনা থেকে বাঁচতে দরকার ভালো হেলমেট। যদিও সব রাইড শেয়ার চালকরা কেবল আইন মানতে পেছনের যাত্রীদের জন্য সস্তায় এক ধরনের হেলমেট কেনেন। ফুটপাতেও অল্প দামে এ ধরনের হেলমেট বিক্রি হয়। কিন্তু দুর্ঘটনায় পড়লে মানুষের জীবন বাঁচানোর জন্য তা কতুটুক সহায়ক, সেটিই প্রশ্ন।