এপস্টিনকে অশালীন চিঠি পাঠানোর খবর অস্বীকার ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে অশালীন চিঠি পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলে যে খবর সংবাদমাধ্যমে এসেছে, তা তিনি অস্বীকার করেছেন। এ বিষয়ে মামলা করারও হুমকি দিয়েছেন তিনি।