০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিলে সংশোধনী এনে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় থাকা বিদেশি কূটনীতিকরা। মঙ্গলবার তাদের দুই ঘণ্টা জাদুঘর ঘুরে দেখান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অভ্যুত্থানে নিহতদের স্মরণে তারা এক মিনিট নীরবতা পালন করেন।
দেশের প্রতিটি নাগরিককে অন্তত একবার একা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাদুঘরের চূড়ান্ত কাজের অগ্রগতি পরিদর্শন ও চব্বিশের জুলাই অভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র দেখার পর জাদুঘর নিয়ে কথা বলেন তিনি।
জাদুঘর নির্মাণের সঙ্গে যুক্ত প্রকৌশলী, স্থপতি ও কর্মীদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
দোর্দণ্ড প্রতাপে দেড় দশকের বেশি সময় দেশ শাসন করা শেখ হাসিনার বাসভবন গণভবন এখন বহন করছে অভ্যুত্থান আর জনরোষের চিহ্ন। দেয়ালে লেখা হয়েছে ‘হাসু আপা পালাইছে’, ‘কই গেলি হাসিনা’, ‘শাপলা চত্বরের বিচার চাই’, ‘কিলার হাসিনা’সহ প্রতিবাদের নানা স্লোগান। সেই গণভবনে এখন তৈরি হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’।
মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদেরকে জাদুঘর বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিসেম্বরের মধ্যে জাদুঘরের প্রস্তাব চূড়ান্ত করতে বলেছেন।