ব্যাটারিচালিত রিকশায় ভরেছে ডাম্পিং স্টেশন
ঢাকার পোস্তগোলা সেতুর উত্তর পাশের বড় জায়গা জুড়ে রাখা হয়েছে ট্রাফিক পুলিশের জব্দ করা বিভিন্ন যানবাহন। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ব্যাটারিচালিত রিকশা। রাজধানীতে নিয়ম লঙ্ঘন করে মূল সড়কে চলাচলসহ নানা কারণে ট্রাফিক পুলিশের হাতে জব্দ রিকশাগুলো রাখা হয়েছে সেখানে, যেগুলো দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে।