২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা’। দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট ২০০০ সাল থেকে দুই বছর পরপর আয়োজন করে আসছে। এবারের ১১তম আসর চলবে ১৬ দিন। বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছে।
উৎসব চলবে পাঁচ স্থানে—জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, দৃকপাঠ ভবন ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
২০০০ সাল থেকে এ উৎসবটি আয়োজিত হয়ে আসছে।