জলাবদ্ধতার সঙ্গে খানাখন্দ, ভোগান্তি মিরপুরে
ঢাকায় রোববার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরেছে। এতে তলিয়ে গেছে মিরপুরের অনেক সড়ক। মিরপুর ১০ নম্বর এলাকায় দেখা যায়, ড্রেন ও সড়কে জমা পানি একাকার হয়ে গেছে। পথচারীরা চলছেন এ নোংরা পানি মাড়িয়েই; চলছে যানবাহনও। এর মধ্যে আবার কাজীপাড়ার মেট্রো রেলের নিচে সড়কের একপাশ খুঁড়ে চলছে সুয়ারেজের কাজ।